ভোট কিনতে গিয়ে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০১:১৯ পিএম


ভোট কিনতে গিয়ে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম। ছবি : আরটিভি

সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ ৯৪ হাজার টাকাসহ ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। 
 
বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে তাকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

তিনি এ উপজেলায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে হাতেনাতে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনিই সিদ্ধান্ত দেবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission